কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক
আব্দুর রউফ ভুঁইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
আটককৃত মো. সাহেদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন যুবলীগ সভাপতি। তিনি একই ইউনিয়নের জিনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার।বুধবার (০৭ মে) দিবাগত রাতে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকা থেকে তাকে আটক করার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন মো. সাহেদ মিয়া। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে।এ বিষয়ে উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী সংবাদ মাধ্যমকে জানান, চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়ার বাড়ি জিনারাই গ্রামে। তিনি অনৈতিক কাজ করার জন্য বুধবার গভীর রাতে চৌদ্দশত পূর্ব পাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন। এ ঘটনা টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































